সাইনবোর্ড মাদরাসায় ইসলাহী মাহফিল কাল, বয়ান করবেন শায়খ ইব্রাহীম আফ্রিকী

by hsnalmahmud@gmail.com

নিজস্ব প্রতিবেদক >>

দেশের ঐতিহ্যবাহী ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান জামিয়াতু ইবরাহীম মাহমূদনগর, সাইনবোর্ড, ঢাকা-এর উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে আত্মশুদ্ধিমূলক ইসলাহী মাহফিল।

বিজ্ঞাপন
banner

২৬ মার্চ বৃহস্পতিবার বিকাল থেকে মাদরাসা মসজিদে অনুষ্ঠিত হবে এ মাহফিল। এতে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন শায়খুল মাশায়েখ মাওলানা ইব্রাহীম আফ্রিকী।

তিনি শায়খুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া কান্ধলভী রহ.-এর খলিফা এবং মুফতীয়ে আযম ফকীহুল উম্মাহ মুফতী মাহমুদ হাসান গাঙ্গুহী রহ.-এর জানেশীন বা স্থলাভিষিক্ত।

বিশ্বব্যাপী গ্রহণযোগ্য একজন আলেম হিসেবে পরিচিত মাওলানা ইবরাহীম আফ্রিকী দীর্ঘদিন ধরে আত্মশুদ্ধি ও ইসলামের দাওয়াতি কাজে নিয়োজিত আছেন। তাঁর তত্ত্বাবধানে বিশ্বের প্রায় বিশটি দেশে অসংখ্য খানকাহ পরিচালিত হচ্ছে।

এ মাহফিলে দেশ-বিদেশের আরও বরেণ্য আলেমগণ গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করবেন বলে আয়োজকরা জানিয়েছেন।

মাদরাসার মুহতামিম মুফতি শফিকুল ইসলাম সকল ধর্মপ্রাণ মুসলমানকে এ মাহফিলে অংশগ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222