‘আফগানিস্তানের অগ্রগতি সহ্য করতে পারছে না পাকিস্তান’: তালেবান উপ-মন্ত্রী

by Fatih Work

আফগানিস্তানের স্থিতিশীলতা ও অর্থনৈতিক সমৃদ্ধি প্রতিবেশী কিছু দেশ সহ্য করতে পারছে না বলে মন্তব্য করেছেন তালেবান সরকারের তথ্য ও সংস্কৃতি বিষয়ক উপ-মন্ত্রী আতিকুল্লাহ আজিজি।

সোমবার ‘কাবুল টাইমস’ পত্রিকার ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলার তীব্র সমালোচনা করেন। আজিজি বলেন, আফগান আকাশসীমা লঙ্ঘন এবং বোমা হামলা প্রমাণ করে যে, একটি নির্দিষ্ট রাষ্ট্র আফগানিস্তানের শান্তি ও উন্নয়নের শত্রু হিসেবে কাজ করছে।

বিজ্ঞাপন
banner

আতিকুল্লাহ আজিজি জোর দিয়ে বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আফগানিস্তান অভূতপূর্ব স্থিতিশীলতা অর্জন করেছে এবং অর্থনীতিতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে। এই সাফল্য সহ্য করতে না পেরে পাকিস্তান বারবার উস্কানিমূলক হামলা চালাচ্ছে। তবে অতীতের যেকোনো সরকারের তুলনায় বর্তমান ‘ইসলামিক আমিরাত’ অনেক বেশি শক্তিশালী এবং তারা এসব হামলার ‘ঐতিহাসিক ও দাঁতভাঙা জবাব’ দিয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, পবিত্র রমজান মাসে ইরান ও আফগানিস্তানে এই ধরনের আগ্রাসন প্রমাণ করে যে, পুরো অঞ্চলে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য একটি সমন্বিত ষড়যন্ত্র চলছে।

অনুষ্ঠানে তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রকাশনা বিষয়ক উপ-মন্ত্রী মুহাজির ফরাহি বলেন, পাকিস্তান কর্তৃক আকাশসীমা লঙ্ঘন সরাসরি আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ। তিনি দেশবাসীকে আশ্বস্ত করে বলেন, আফগান প্রতিরক্ষা বাহিনী যেকোনো বহিঃশত্রুর আক্রমণ প্রতিহত করতে সক্ষম এবং কোনো আগ্রাসনই জবাবহীন থাকবে না। শত্রুদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, আফগানদের এখন যেকোনো হামলার মোক্ষম জবাব দেওয়ার সক্ষমতা রয়েছে।

সূত্র: টোলো নিউজ

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222