বশির আহম্মদ মোল্লা (নরসিংদী প্রতিনিধি)
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদী-৫ (রায়পুরা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের পক্ষে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে প্রশংসিত হয়েছেন প্রবাসী নেতাকর্মীরা।
নরসিংদী রায়পুরা উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শামীম বকুল এবং সাধারণ সম্পাদক ফকির শাহ আলমের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা দিন-রাত অক্লান্ত পরিশ্রম করেন। তাদের সঙ্গে সমন্বয় করে কাজ করেন নরসিংদী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি মো. মহসীন হোসাইন বিদ্যুৎ, রায়পুরা উপজেলা যুবদলের আহ্বায়ক আলফাজ উদ্দিন মিঠু ও সদস্য সচিব নুর আহমদ চৌধুরী মানিক।
দলীয় সূত্র জানায়, নরসিংদীর পাঁচটি নির্বাচনী এলাকা ও নিলক্ষা ইউনিয়নসহ রায়পুরা উপজেলার বিভিন্ন ইউনিয়নে নেতাকর্মীরা নিজস্ব অর্থ, শ্রম ও সময় ব্যয় করে দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। বিশেষ করে মালয়েশিয়া প্রবাসী শামীম বকুল ও ফকির শাহ আলম গত ১৭ বছর ধরে দলের দুর্দিনে সংগঠনের পাশে ছিলেন। প্রবাসে অবস্থান করেও তারা দলের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।
জানা গেছে, ফকির শাহ আলম মালয়েশিয়া থেকে ছুটিতে দেশে এসে বিভিন্ন দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করেন। ছুটি শেষে প্রবাসে ফিরে গেলেও নির্বাচন তফসিল ঘোষণার পর পুনরায় দেশে এসে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে নরসিংদী জেলার পাঁচটি নির্বাচনী এলাকায় গাড়ি নিয়ে সকাল-সন্ধ্যা গণসংযোগ, সভা-সমাবেশ ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেন। এতে স্থানীয় নেতাকর্মীদের আস্থা অর্জন করতে সক্ষম হন তারা।
এছাড়াও দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন সামিরা ট্যুরস অ্যান্ড ট্রাভেলের চেয়ারম্যান ও কেন্দ্রীয় বিএনপি নেতা সিদ্দিকুর রহমান, নিলক্ষা ইউনিয়ন বিএনপির সভাপতি আজগর মোল্লা, মালয়েশিয়া প্রবাসী যুবদল নেতা নুর ইসলাম, উপজেলা সহ-সভাপতি মোহাম্মদ দুলাল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহ আলম মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মারফত আলী এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ রফিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
তারা নিলক্ষা ইউনিয়ন ও রায়পুরা উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক প্রচার-প্রচারণা চালান। দলীয় নেতাদের দাবি, তাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও ত্যাগের ফলে নিলক্ষা বিএনপি বিগত নির্বাচনের তুলনায় এবার বিপুল ভোট অর্জনে সক্ষম হয়েছে।
রায়পুরা উপজেলা ও জেলা বিএনপির বিভিন্ন কর্মসূচিতে প্রবাসী নেতৃবৃন্দের সক্রিয় অংশগ্রহণ সংগঠনকে আরও শক্তিশালী করেছে বলেও উল্লেখ করেন নেতাকর্মীরা।
এনআর/
