কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের জন্য সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়ানোর ঘোষণা দিয়েছে। পরিস্থিতির ওপর নির্ভর করে এ সময়সীমা আরও বাড়ানো হতে পারে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। যা ২৮ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।
মঙ্গলবার (৩ মার্চ) এক বিবৃতিতে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভিসার মেয়াদ বৃদ্ধির প্রক্রিয়া সম্পূর্ণ ইলেকট্রনিক পদ্ধতিতে স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে। এ জন্য ভিসাধারীদের কোনো ধরনের ফি পরিশোধ করতে হবে না এবং সংশ্লিষ্ট দপ্তরে সরাসরি উপস্থিত হওয়া বা অতিরিক্ত আবেদন জমা দেওয়ার প্রয়োজনও নেই।
মন্ত্রণালয় সূত্রে আরও জানানো হয়েছে, চলমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিদেশি নাগরিকদের ভোগান্তি কমানো এবং প্রশাসনিক প্রক্রিয়া সহজ করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রয়োজনে পরবর্তীতে পরিস্থিতি পর্যালোচনা করে ভিসার মেয়াদ আরও বাড়ানো হতে পারে।
টিএইচএ/
