কুয়েতে মার্কিন দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

by Fatih Work

ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধের ভয়াবহতা বৃদ্ধি পাওয়ায় কুয়েতে অবস্থিত মার্কিন দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আঞ্চলিক উত্তেজনা চরম আকার ধারণ করায় নিরাপত্তার স্বার্থে দূতাবাসটি তাদের সমস্ত কার্যক্রম স্থগিত করেছে।

মঙ্গলবার (৩ মার্চ) কুয়েতে অবস্থিত মার্কিন দূতাবাসের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দূতাবাসটি বন্ধ থাকবে। বিবৃতিতে আরও বলা হয়েছে, চলমান উত্তেজনাকর পরিস্থিতির কারণে দূতাবাসের নিয়মিত ও জরুরি সকল কনস্যুলার অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় কার্যক্রম শুরুর বিষয়টি জানানো হবে।

বিজ্ঞাপন
banner

মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাড়তে থাকা সামরিক সংঘাতের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত কয়েক দিনের ভয়াবহ লড়াইয়ে উভয় পক্ষেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো হয়েছে, ইরানি হামলায় এ পর্যন্ত অন্তত চারজন মার্কিন সেনা নিহত হয়েছেন। এর ফলে দুই দেশের মধ্যকার সংঘাত এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

সম্ভাব্য ইরানি হামলার আশঙ্কায় কুয়েতে অবস্থানরত মার্কিন বাহিনী , প্রবাসী ও নাগরিকরা এখন চরম আতঙ্কের মধ্যে রয়েছেন। এ অবস্থায় কূটনৈতিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে দেওয়াকে বড় ধরনের যুদ্ধের পূর্বাভাস হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222