৪৮১ তালেবান সদস্য নিহতের দাবি করল পাকিস্তানের

by Fatih Work

আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তজুড়ে চলমান রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ৪৮১ জন তালেবান যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত তালেবানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

আতাউল্লাহ তারার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে সংঘাতের বিস্তারিত পরিসংখ্যান তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, নিহতের পাশাপাশি সংঘর্ষে তালেবানের অন্তত ৬৯৬ জন যোদ্ধা আহত হয়েছে। এছাড়া পাকিস্তানি বাহিনীর অভিযানে এখন পর্যন্ত তালেবানের ২২৬টি চেকপোস্ট এবং ৩৫টি গুরুত্বপূর্ণ ঘাঁটি ধ্বংস ও দখল করা হয়েছে। সামরিক সরঞ্জামের ক্ষয়ক্ষতির বিবরণ দিয়ে তিনি আরও জানান, অভিযানে তালেবানের ১৯৮টি ট্যাংক, সাঁজোয়া যান ও কামান ধ্বংস করেছে পাকিস্তান।

বিজ্ঞাপন
banner

মন্ত্রী আরও দাবি করেন, আফগানিস্তানের অভ্যন্তরে অন্তত ৫৬টি কৌশলগত অবস্থানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তানি বিমানবাহিনী। এর আগে মঙ্গলবার দেওয়া এক তথ্যে নিহতের সংখ্যা ৪৬৪ এবং আহতের সংখ্যা ৬৬৫ বলে জানানো হয়েছিল, যা বুধবারের হালনাগাদ তথ্যে আরও বেড়েছে। তবে পাকিস্তানের পক্ষ থেকে দেওয়া এই বিশাল ক্ষয়ক্ষতির পরিসংখ্যান এবং দাবির বিষয়ে তালেবান সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া জানানো হয়নি।

তথ্য সূত্র: Afghanistan International

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222