বৈরুতে ইসরায়েলি হামলা

by Abid

লেবাননে অবস্থানরত ইরানি কর্মকর্তাদের দেশত্যাগের জন্য ইসরায়েলের দেওয়া ২৪ ঘণ্টার আল্টিমেটাম শেষ হওয়ার পরপরই রাজধানী বৈরুতে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

বৃহস্পতিবার (৫ মার্চ) ভোরে বৈরুতের দক্ষিণ উপকণ্ঠের ঘোবেইরি এবং হারেত হরিক এলাকায় এই হামলা চালানো হয় বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা (এনএনএ)।

বিজ্ঞাপন
banner

ইসরায়েলি সামরিক বাহিনী হামলার আগে সংশ্লিষ্ট এলাকাগুলো থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিলেও তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইসরায়েলের দাবি, তারা হিজবুল্লাহর এয়ার ইউনিটের একটি স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালিয়েছে, যদিও এর পক্ষে সুনির্দিষ্ট কোনো প্রমাণ তারা দেয়নি।

এর আগে বুধবার ইসরায়েল লেবাননে নিযুক্ত ইরানি কর্মকর্তাদের ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার সময়সীমা বেঁধে দিয়েছিল, যা ইতিমধ্যে পার হয়েছে। আল জাজিরার প্রতিনিধি হেইডি পেট বৈরুত থেকে জানিয়েছেন, ইরান এই হুমকিকে তাদের দূতাবাসের ওপর হামলা হিসেবে দেখছে এবং পাল্টা হুমকি দিয়ে বলেছে যে, তাদের মিশনে হামলা হলে বিশ্বের যেকোনো ইসরায়েলি দূতাবাস আক্রান্ত হতে পারে।

এদিকে, হিউম্যান রাইটস ওয়াচ ইসরায়েলের এই হুমকির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থাটি জানিয়েছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী সরাসরি যুদ্ধে লিপ্ত নয় এমন ব্যক্তিদের লক্ষ্যবস্তু করা যুদ্ধাপরাধের শামিল। বৈরুত থেকে প্রাপ্ত তথ্যে আরও জানা গেছে, ইসরায়েলি হামলার আশঙ্কায় সারা রাত বৈরুতের আকাশ গুলি বর্ষণের শব্দে প্রকম্পিত ছিল। মূলত মাঝরাতে ইসরায়েলের দেওয়া উচ্ছেদ বার্তার খবর সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে স্থানীয়রা ফাঁকা গুলি ছুড়ে একে অপরকে সতর্ক করেন।

তথ্যসূত্র: আল জাজিরা

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222