দ্বিতীয় দফায় ইরানের স্কুলে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

by Fatih Work

ইরানের মধ্যাঞ্চলীয় শহর খোমেইনের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ভয়াবহ মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহের নিউজ জানিয়েছে, এই হামলায় শহরটির হাফেজ খোমেইনি স্কুল এবং এর আশপাশের বেশ কিছু আবাসিক ঘরবাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষেপণাস্ত্রের আঘাতে স্কুল সংলগ্ন জনবহুল এলাকাটি কার্যত বিধ্বস্ত হয়ে পড়েছে।

এর আগে ইরানের দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরের একটি বালিকা বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৭০ জন শিশু শিক্ষার্থী নিহত হওয়ার খবর পাওয়া যায়। ওই মর্মান্তিক ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য আন্তর্জাতিক মহলে ক্রমবর্ধমান দাবির মধ্যেই খোমেইনে নতুন করে এই হামলার ঘটনা ঘটল।

বিজ্ঞাপন
banner

এদিকে চলমান সংঘাতের মধ্যে ইরান দাবি করেছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে এ পর্যন্ত অন্তত ১১টি মার্কিন ‘এমকিউ-৯ রিপার’ ড্রোন ভূপাতিত করা হয়েছে। মার্কিন বিভিন্ন সূত্রের বরাত দিয়ে সিবিএস নিউজ জানিয়েছে, এসব ড্রোন হারানোর ফলে যুক্তরাষ্ট্রের আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ৩৩০ মিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। খবরে বলা হয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে আরও দুটি ড্রোন ধ্বংস হওয়ার পর এই সংখ্যা ১১-তে দাঁড়িয়েছে। মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোনগুলো মূলত গোয়েন্দা নজরদারি, তথ্য সংগ্রহ এবং সুনির্দিষ্ট নিশানায় হামলার জন্য ব্যবহৃত হয়। তবে গতি তুলনামূলক কম হওয়ায় ইরানের আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মুখে এগুলো চরম ঝুঁকির মুখে পড়েছে বলে সামরিক বিশ্লেষকরা মনে করছেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222