ট্রাম্পের ডাকে যুদ্ধে জড়াবে না জার্মানি

by hsnalmahmud@gmail.com

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে ইরানের সঙ্গে যুদ্ধের জড়াবে না ইউরোপের দেশ জার্মানি। বিশ্বের জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি সামরিক শক্তি দিয়ে খোলা রাখার প্রক্রিয়াতেও যুক্ত হবে না দেশটি। গ্রিসও একই অবস্থান নিয়েছে।

সোমবার (১৬ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা’র এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন
banner

এর আগে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তার আশা, হরমুজ প্রণালি বন্ধ থাকায় ক্ষতির মুখে পড়া দেশগুলো মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ এ জলপথ খোলা রাখতে যুদ্ধজাহাজ পাঠাবে। সামরিক জোট ন্যাটোরও ভূমিকা প্রত্যাশা করেছেন তিনি।

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার পর তেহরান ঘোষণা দিয়েছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের মিত্রদের জাহাজ যদি হরমুজ প্রণালি অতিক্রম করার চেষ্টা করে, তাহলে হামলা চালানো হবে।

জার্মান সরকারের একজন মুখপাত্র সোমবার বলেছেন, ইরানে যুদ্ধের সঙ্গে ন্যাটোর কোনো সম্পর্ক নেই। জার্মানি যুদ্ধ বা সামরিক উপায়ে হরমুজ প্রণালি খোলা রাখার কোনো চেষ্টায় অংশ নেবে না।

গ্রিসও হরমুজ প্রণালিতে কোনো সামরিক তৎপরতায় জড়াবে না বলে জানিয়েছেন গ্রিস সরকারের মুখপাত্র পাভলোস মারিনাকিস।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222