ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ চলার মধ্যে ১০ জন ‘বিদেশি গুপ্তচর’ গ্রেফতার’ করার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
মঙ্গলবার বার্তা সংস্থা এএফপি ইরানের ইসনা নিউজ এজেন্সির বরাত দিয়ে জানায়, উত্তর-পূর্বাঞ্চলীয় রাজাভি খোরাসান প্রদেশের আইআরজিসির গোয়েন্দা শাখা এক বিবৃতিতে বলেছে, ‘১০ ভাড়াটে ও বিশ্বাসঘাতককে শনাক্তের পর গ্রেফতার করা হয়েছে।’
তবে গ্রেফতার হওয়া ব্যক্তিদের জাতীয়তা সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি ইসনা।
বিপ্লবী গার্ড বাহিনী বলেছে, গ্রেফতারকৃতদের মধ্যে চারজন ইরানের ‘সংবেদনশীল স্থাপনা ও অর্থনৈতিক অবকাঠামো’র তথ্য সংগ্রহ করছিলেন। বাকিরা একটি ‘রাজতন্ত্রপন্থী সন্ত্রাসী’ গোষ্ঠীর সঙ্গে যুক্ত বলে দাবি করা হয়েছে।
এনআর/
