ইরানে পবিত্র ঈদুল ফিতর এবার শনিবারে

by naymurbd1999@gmail.com

ইরানে পবিত্র রমজান মাসের শেষ দিন হবে আগামী শুক্রবার এবং সেই অনুযায়ী পরবর্তী দিন অর্থাৎ শনিবার দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। রাষ্ট্রীয় টেলিভিশনের এক প্রতিবেদনে বৃহস্পতিবার (১৯ মার্চ) এই তথ্য জানানো হয়েছে।

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির দপ্তর থেকে ঘোষণা করা হয়েছে যে, চাঁদ দেখার পর এটি নিশ্চিত হওয়া গেছে যে আগামীকাল শুক্রবার হবে রহমতের মাস রমজানের ৩০তম দিন। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর শনিবার শাওয়াল মাসের চাঁদ অনুযায়ী দেশবাসী খুশির ঈদে মেতে উঠবেন।

বিজ্ঞাপন
banner

ইরানের এই ঘোষণার সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে প্রতিবেশী দেশ ইরাকও। দেশটির শীর্ষ শিয়া ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী আল-সিস্তানিও শনিবার ঈদ উদযাপনের কথা নিশ্চিত করেছেন। উল্লেখ্য যে, চলতি মাসেই মোজতবা খামেনি ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় তাঁর পিতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তিনি এই পদে স্থলাভিষিক্ত হন। ইরান এই বর্তমান সংঘাতকে ‘রমজান যুদ্ধ’ হিসেবে অভিহিত করেছে, যার মধ্যেই ধর্মীয় এই উৎসবটি পালন করতে যাচ্ছে দেশটির নাগরিকরা।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222