দেশে এখন ‘মামলা বাণিজ্য’ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে: রুমিন ফারহানা

by naymurbd1999@gmail.com

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির সাবেক নেত্রী রুমিন ফারহানা বলেছেন, দেশে এখন “মামলা বাণিজ্য” ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

সোমবার (২৩ মার্চ) ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ইসলামপুরে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন
banner

রুমিন ফারহানা বলেন, একটি মামলার এফআইআরে শত-শত মানুষকে আসামি করা হচ্ছে। তার অভিযোগ, মিথ্যা মামলা দিতে টাকা নেওয়া হচ্ছে, আবার নাম বাদ দিতেও টাকা নেওয়া হচ্ছে।

তিনি বলেন, “যারা অপরাধী, যারা ফৌজদারি অপরাধ করেছেন, অবশ্যই তাদের বিরুদ্ধে মামলা হবে। কিন্তু যারা কোনো অপরাধ করেননি, তাদের নাম দেওয়া উচিত নয়।”

এলাকায় মামলা বাণিজ্য চলতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

পুলিশের উদ্দেশে তিনি অনুরোধ করে বলেন, মিথ্যা মামলা এলে তা যাচাই-বাছাই করে নেওয়া উচিত।

এছাড়া তিনি “শো-অ্যারেস্ট” প্রসঙ্গ তুলে বলেন, জামিন পাওয়ার পর জেলগেট থেকে বের হওয়ার সময় নতুন মামলায় আবার গ্রেপ্তার দেখানো হচ্ছে, যা একটি উদ্বেগজনক প্রবণতা।

তিনি সতর্ক করে বলেন, প্রতিশোধের এই চক্র বন্ধ করতে হবে— “আজ আমি ক্ষমতায় থাকলে শোধ নিলাম, কাল অন্যরা এসে শোধ নেবে—এই চক্র চলতেই থাকবে। আমাদের এখন নতুন করে ভাবতে হবে।”

শেষে তিনি বলেন, অপরাধীদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে, তবে নিরপরাধ কোনো মানুষ যেন হয়রানির শিকার না হন, সেটি নিশ্চিত করতে হবে।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222