১৭ কিলোমিটার হেঁটে বাড়ি ফিরল নিখোঁজ হওয়া ৭ কুকুর, ভিডিও ভাইরাল

by naymurbd1999@gmail.com

রূপকথার গল্পকেও হার মানাল বাস্তবের একদল কুকুর। চীনের জিলিন প্রদেশে নিখোঁজ হওয়ার কয়েক দিন পর প্রায় ১৭ কিলোমিটার পথ হেঁটে নিজেদের গ্রামে ফিরে এসেছে সাতটি পোষা কুকুর। হাড়কাঁপানো শীত আর বরফ উপেক্ষা করে তাদের এই বাড়ি ফেরার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল।

গত ১৫ মার্চ প্রথম অনলাইনে একটি ভিডিওতে দেখা যায়, গোল্ডেন রিট্রিভার, জার্মান শেফার্ড ও ল্যাব্রাডরসহ সাতটি কুকুর একটি মহাসড়ক দিয়ে হেঁটে যাচ্ছে।

বিজ্ঞাপন
banner

অবাক করার বিষয় হলো, পুরো দলটিকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিল ‘দাপাং’ নামের একটি ছোট করগি কুকুর। রাতের বেলা যখন তাপমাত্রা শূন্য ডিগ্রির নিচে নেমে গিয়েছিল, তখনও তারা দমে যায়নি। কুকুরগুলোর মালিক চার দিন ধরে তাদের খুঁজে না পেয়ে প্রায় আশা ছেড়েই দিয়েছিলেন। কিন্তু ১৮ মার্চ হঠাৎ করেই দাপাং হেঁটে বাড়িতে ঢুকে পড়ে।

পরে পাশের গ্রাম থেকে বাকি কুকুরগুলোকেও উদ্ধার করা হয়। জানা গেছে, একটি জার্মান শেফার্ড কুকুরকে অনুসরণ করতে গিয়েই তারা সবাই দলছুট হয়ে পথ হারিয়েছিল। ভিডিওটি অনলাইনে আসার পর এ পর্যন্ত ২৩ কোটিরও বেশি মানুষ এটি দেখেছেন। অনেকেই কুকুরগুলোর নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিলেন।

স্থানীয় একটি কুকুর উদ্ধার কেন্দ্রের স্বেচ্ছাসেবীরা ড্রোন ব্যবহার করেও তাদের খোঁজার চেষ্টা করেছিলেন। নেটিজেনরা মজা করে বলছেন, এই ঘটনা নিয়ে আস্ত একটি সিনেমা বানানো সম্ভব।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222