দোয়া করেছি, স্বাধীনতা-সার্বভৌমত্ব যেন অটুট থাকে: জামায়াত আমির

by Abid

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একটি দুর্নীতিমুক্ত ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, মহান আল্লাহর দরবারে আমরা দোয়া করেছি যেন এই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব চিরস্থায়ী হয় এবং দেশের মানুষের ওপর শান্তি ও রহমত বর্ষিত হয়।

বিজ্ঞাপন
banner

ডা. শফিকুর রহমান আরও বলেন, আল্লাহর দরবারে আমরা দোয়া করেছি, এই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব যেন টিকে থাকে। দেশের মানুষের ওপর আল্লাহ যেন শান্তি ও রহমত বর্ষণ করেন এবং একটি অহিংস, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গঠনে সবাই যেন একসঙ্গে কাজ করতে পারেন।

তিনি আরো বলেন, আপনাদের (সাংবাদিকদের) মাধ্যমে পুরো দেশবাসীকে আমরা স্বাধীনতা এবং জাতীয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা আমাদের একটি নৈতিক দায়িত্ব এবং এটি রাষ্ট্রের সর্বোচ্চ আচারের অংশ। সেই দায়বদ্ধতা থেকেই আজ বীর শহীদদের প্রতি সম্মান জানাতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন।

শ্রদ্ধা নিবেদনকালে জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল। এছাড়া আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ, জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য কামাল হোসাইন এবং ঢাকা জেলা জামায়াতের আমির দেলোয়ার হোসাইনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222