দেশের সব পেট্রোল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগ দিচ্ছে সরকার

by Fatih Work

চলমান বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে দেশের জ্বালানি ব্যবস্থাপনা আরও কার্যকরভাবে তদারকি ও সমন্বয়ের উদ্দেশ্যে সব পেট্রোল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাস্তবায়ন করবে।

শনিবার (২৮ মার্চ) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শুক্রবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক অনলাইন বৈঠকে এই বিশেষ নির্দেশনা দেওয়া হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে দেশের প্রতিটি পেট্রোল পাম্পের কার্যক্রম পর্যবেক্ষণের জন্য একজন করে সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব পালন করতে হবে।

বিজ্ঞাপন
banner

সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার পেট্রোল পাম্পগুলোতে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) সরাসরি ট্যাগ অফিসার নিয়োগ করবে।

অন্যদিকে, ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা ব্যতীত অন্যান্য জেলা ও বিভাগীয় শহরে সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) তাদের অধিক্ষেত্রাধীন প্রতিটি পাম্পের জন্য একজন করে সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে মনোনীত করবেন। এসব কর্মকর্তা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিপিসি নির্ধারিত পদ্ধতিতে পাম্পের কার্যক্রম তদারকি করবেন এবং প্রতিদিনের প্রতিবেদন জমা দেবেন। এই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থাকে ট্যাগ অফিসারদের তথ্য জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে পাঠানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222