ফিলিস্তিনি বন্দিদের বিষয়ে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের পার্লামেন্টে সদ্য পাস হওয়া নতুন আইনের তীব্র নিন্দা জানিয়েছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান।
আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, নতুন এই আইনের ফলে ফিলিস্তিনি বন্দিদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা ইতোমধ্যেই নিপীড়িত একটি জনগোষ্ঠীর ওপর আরও কঠোর নিপীড়নের পথ খুলে দেবে।
এ বিষয়ে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল কাহার বালখি বলেন, আইনটি ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে চলমান অন্যায়ের ধারাবাহিকতা এবং মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘন।
তিনি জানান, এই পদক্ষেপ ন্যায়বিচার ও মানবতার মৌলিক নীতির সম্পূর্ণ পরিপন্থী।
বিবৃতিতে আরও বলা হয়, ইসরাইলের এ ধরনের আইন ও সিদ্ধান্ত ফিলিস্তিনি জনগণের প্রতি চলমান জুলুমকে আরও ভয়াবহ করে তুলবে। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায় ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে এ ধরনের অন্যায় বন্ধ করার আহ্বান জানিয়েছে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়। সূত্র: হুরিয়াত রেডিও
অনুবাদ: আমানুল্লাহ নাবিল
হাআমা/
