শিরীন শারমিনকে দুপুরে আদালতে তোলা হবে: ডিবি প্রধান

by Abid

উত্তরা ও বনানী থানায় দায়েরকৃত পৃথক দুই মামলায় গ্রেপ্তার দেখানো হতে পারে জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে।

আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম। তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে দুপুরের দিকে তাকে আদালতে তোলা হবে।

বিজ্ঞাপন
banner

ডিবি সূত্র জানায়, ড. শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে রাজধানীর উত্তরা ও বনানী থানায় দুটি সুনির্দিষ্ট মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর এর মধ্যে একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে। তবে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে কি না, সে বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ডিবি প্রধান। বর্তমানে তাকে ডিবি কার্যালয়ে রেখে মামলার নথিপত্র ও অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে, মঙ্গলবার ভোর আনুমানিক ৫টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডের একটি আবাসিক ভবন থেকে ড. শিরীন শারমিন চৌধুরীকে আটক করে ডিবি পুলিশ। আটকের পর তাকে সরাসরি ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার এ এন এম নাসির উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, সাবেক স্পিকার বর্তমানে তাদের হেফাজতে রয়েছেন এবং এ বিষয়ে পরবর্তী পদক্ষেপগুলো বিস্তারিতভাবে পরে জানানো হবে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222