হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর ইসরাইলজুড়ে সাইরেন

by hsnalmahmud@gmail.com

লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর চালানো ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর ইসরাইলের উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন অংশে সতর্ক সংকেত বা সাইরেন বেজে উঠেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) ইসরাইলি সংবাদমাধ্যমগুলো জানায়, এই আকস্মিক হামলার ফলে জনমনে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ইসরাইলের ‘আরুৎজ শেভা’ নিউজ জানিয়েছে, ইরান থেকে দক্ষিণ নেগেভ লক্ষ্য করে ধেয়ে আসা একটি ক্ষেপণাস্ত্র সফলভাবে ভূপাতিত বা ইন্টারসেপ্ট করেছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী।

বিজ্ঞাপন
banner

তবে এই মুহূর্ত পর্যন্ত হিজবুল্লাহ ও ইরানের এই যৌথ হামলার ফলে কোনো প্রাণহানি বা গুরুতর হতাহতের খবর পাওয়া যায়নি। দেশটির প্রতিরক্ষা বিভাগ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে। সূত্র: আলজাজিরা

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222