ক্বারী রায়হানের পাশে দাঁড়াল ময়মনসিংহ ইত্তেফাকুল উলামা

by Masudul Kadir

ময়মনসিংহ প্রতিনিধি :: সরেজমিন জানতে ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর আলেমগণ ছুটে গেছেন হামলার শিকার বরেণ্য আলেমে দীন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারী ও জামিয়া কোরআনিয়া লালবাগের শিক্ষক মাওলানা আবু রায়হানের বাড়িতে।

ময়মনসিংহ ইত্তেফাকের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। এলাকাবাসী থেকে ঘটনার বিবরণ শোনেন এবং স্থানীয়দের সাথে কথা বলেন। তখন ক্বারী আবু রায়হানের বড় ভাই আবু সাইদ মুহাম্মদ মুজাম্মেল ঘটনার বিবরণ দিতে গিয়ে কেঁদে ফেলেন। এলাকাবাসীও হামলাকারীদের বিচার দাবি করেন।

বিজ্ঞাপন
banner

উল্লেখ্য, বাড়ির সীমানা প্রাচীন নির্মাণকে কেন্দ্র করে এই ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটে। সামাজিকভাবে সমাধানের চেষ্টা করা হলেও হামলাকারীরা রাজনৈতিক মদদপুষ্ট হওয়ায় দলীয় প্রভাব খাটিয়ে ঘটনা ধামাচাপা দিতে চেষ্টা করে। স্থানীয় এমপি জামায়াতে ইসলামীর হওয়ায় হামলাকারীরা দলীয় পরিচয় ব্যবহার করে স্থানীয় প্রশাসনকে প্রভাবিত করার চেষ্টা করে। ফলে প্রাথমিকভাবে
থানা অভিযোগ নিতে গড়িমসি করলেও পরে জিডি গ্রহণ করে তৎপরতা শুরু করে। ইত্তেফাকুল উলামার টিম ঘটনাস্থল পরিদর্শন শেষে স্থানীয় এমপির সাথে ফোনে কথা বলেন এবং প্রশাসনকে হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানায়।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222