ক্বারী আবু রায়হানের ওপর হামলার বিচার দাবিতে আজ রাতে জরুরি সংবাদ সম্মেলন

by Abid vs36

৩৬নিউজ ডেস্ক: আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের সভাপতি ও জামিয়া কোরআনিয়া লালবাগের সিনিয়র শিক্ষক আল্লামা ক্বারী আবু রায়হানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে। আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের উদ্যোগে আজ মঙ্গলবার (২৩ জুন) রাত ৯টায় রাজধানীর পুরানা পল্টনের হোটেল খানা বাসমতিতে (ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পাশে) এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সংস্থার দফতর সম্পাদক সুলাইমান নোমান তাফহীম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্বারী আবু রায়হানের ওপর সংঘটিত অতর্কিত হামলার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তিতে তারা অভিযোগ করেন, জামায়াত-শিবিরের কর্মীরা এই অতর্কিত হামলার সঙ্গে জড়িত। এই ঘটনার সার্বিক পরিস্থিতি এবং পরবর্তী কর্মসূচি সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করতেই এই জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে। উক্ত সংবাদ সম্মেলনে প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন পোর্টাল ও এফএম রেডিওর সংবাদকর্মী, ফটোসাংবাদিক এবং ক্যামেরাপার্সনদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞাপন
banner

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222