ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষক এবং ৩ কর্মকর্তা বরখাস্ত

by Masudul Kadir

নিজস্ব প্রতিবেদক :: ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাময়িকভাবে চার জন শিক্ষক এবং তিন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। বিভিন্ন বিতর্কিত কর্মকান্ড-সহ পৃথক পৃথক অভিযোগে তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তকালীন তারা বিধি মোতাবেক জীবন ধারণ ভাতা পাবেন।

সোমবার (২২ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এক সভায় তাদের সাময়িকভাবে বরখাস্তের সিদ্ধান্ত গৃহীত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন।

বিজ্ঞাপন
banner

সাময়িকভাবে বরখাস্তকৃত শিক্ষকগণ হলেন- লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দীন, ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম এবং বাংলা বিভাগের অধ্যাপক ড. তাশরিক-ই-হাবিব।

সাময়িকভাবে বরখাস্তকৃত কর্মকর্তাগণ হলেন- পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরী, রেজিস্ট্রারের ব্যক্তিগত শাখার ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লা এবং রেজিস্ট্রার অফিসের প্রশাসন-১ শাখার সহকারী রেজিস্ট্রার (বর্তমানে লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ইনস্টিটিউটে) মোছাম্মৎ শারমিন জাহান।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222