জীবন দিয়ে হলেও বাংলার মাটিকে ফ্যাসিবাদ মুক্ত রাখবো: মামুনুল হক

by hsnalmahmud@gmail.com

নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, রক্ত দিয়ে আমরা জুলাই বিপ্লব ঘটিয়েছি,  রক্ত দিয়ে ফ্যাসিবাদকে বিতাড়িত করেছি, জীবন দিয়ে হলেও বাংলার মাটিকে ফ্যাসিবাদ মুক্ত রাখবো ইনশাআল্লাহ। এটাই আজ আমাদের শপথ।

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে রাজধানীর বিজয়নগরে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের সমাবেশে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
banner

সমাবেশে মাওলানা মামুনুল হক বলেন, বিপ্লবের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। ফ্যাসিবাদের হাত থেকে দেশকে মুক্ত রাখতে যেকোনো ত্যাগ স্বীকারে আমরা প্রস্তুত।

তিনি আরও বলেন, দেশের মাটিতে আর কোনো স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় এই ঐক্যবদ্ধ আন্দোলন অব্যাহত থাকবে।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222