চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগ নেতা হাসান মাহমুদ গ্রেফতার

by Masudul Kadir

চট্টগ্রাম প্রতিনিধি :: হাসান মাহমুদ আর লুকিয়ে থাকতে পারলেন না। অবশেষে ধরা পড়লেন পুলিশের হাতে। চট্টগ্রামের সাতকানিয়ায় অভিযান চালিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সদস্য হাসান মাহমুদকে (৪৫) গ্রেফতার করেছে থানা পুলিশ।

সোমবার (২২ জুন) সন্ধ্যায় উপজেলার খাগরিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গনি পাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন
banner

হাসান মাহমুদ ওই এলাকার বাসিন্দা শামসুল ইসলামের ছেলে। তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সদস্য বলে জানা গেছে।

পুলিশ জানায়, হাসান মাহমুদের বিরুদ্ধে হত্যাচেষ্টা, বিস্ফোরক দ্রব্য ব্যবহার, হামলা ও মারধরসহ বিভিন্ন অভিযোগে ছয়টির বেশি মামলা রয়েছে। এর মধ্যে কয়েকটি মামলায় চার্জশিটও দাখিল করা হয়েছে।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, হাসান মাহমুদকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ছয়টির বেশি মামলা রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222