ব্যক্তিগত বিষয় নিয়ে টিকাটিপ্পনি থেকে বিরত থাকার আহ্বান জমিয়তের

by hsnalmahmud@gmail.com

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী একজন প্রসিদ্ধ আলেমের ব্যক্তিগত বিষয় নিয়ে চলমান আলোচনা-সমালোচনা ও টিকাটিপ্পনির সমালোচনা করে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

শনিবার (২০ জুন) রাতে ফেসবুক পোস্টে এই আহ্বান জানান।

বিজ্ঞাপন
banner

ফেসবুক পোস্টে তিনি বলেন, কোনো আলেম বা ব্যক্তির সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিরোধ থাকতেই পারে। মতবিরোধের বিষয়গুলো নিয়ে আলোচনা-সমালোচনাও হতে পারে। তবে ব্যক্তিগত বিষয়কে জনসমক্ষে এনে আপত্তিকরভাবে উপস্থাপন করা শরীয়তের দৃষ্টিতে সমর্থনযোগ্য নয়। কোনো ব্যক্তির গোপন বিষয় সত্য হলেও তা প্রকাশ করা ইসলামী নীতিমালার পরিপন্থী।

তিনি বলেন, সংশ্লিষ্ট আলেম নিজেই যখন একজন নারীকে তাঁর স্ত্রী হিসেবে পরিচয় দিচ্ছেন, তখন এ বিষয়ে অযথা বিদ্বেষ বা অতিরিক্ত প্রতিক্রিয়া দেখানোর কোনো যৌক্তিকতা নেই। শরীয়তও এ ধরনের আচরণকে সমর্থন করে না।

মাওলানা ইউসুফী দুঃখ প্রকাশ করে বলেন, কিছু তরুণ আলেম, মাদরাসার ছাত্র ও শিক্ষকও এ ধরনের গিবত, অপপ্রচার ও ব্যক্তিগত আক্রমণের সঙ্গে জড়িয়ে পড়েছেন বলে ধারণা করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। তিনি সকলকে বিরোধিতার ক্ষেত্রেও আল্লাহভীতি অবলম্বন করার এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান।

জাতীয় সংসদে বিষয়টি নিয়ে আলোচনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, সংসদের স্পিকার একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি হওয়া সত্ত্বেও সমাধানের চেষ্টা করতে গিয়ে যে আচরণগত দৃষ্টান্ত উপস্থাপন করেছেন, তা দেশবাসী প্রত্যক্ষ করেছে। একইভাবে প্রধানমন্ত্রীর ভূমিকাও জাতির সামনে স্পষ্ট রয়েছে।

তিনি বলেন, মতভিন্নতা ও সমালোচনা সভ্য ও নীতিনিষ্ঠ হওয়া উচিত। ব্যক্তি আক্রমণ, গোপন বিষয় অনুসন্ধান এবং তা প্রচার করা সমাজে বিভেদ ও নৈতিক অবক্ষয় সৃষ্টি করে। তাই সকলকে ইসলামী আদর্শ ও নৈতিকতার আলোকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222