জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, ঢাকা মহানগরীর পল্টন থানা শাখার সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে ১৫ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (২২ জুন) সন্ধ্যায় এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
মাওলানা রেজাউল করিম দরবস্তীর সভাপতিত্বে ও মাওলানা গাজী আহমদ আব্দুল্লাহ মুসার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি নূরুল আলম ইসহাকী ও মাওলানা ফয়সাল আহমদ প্রমুখ।
মাওলানা মুবাশ্বির আহমদকে আহ্বায়ক, মাওলানা নুর আহমদ ও মাওলানা সাইফুল্লাহকে যুগ্ম আহ্বায়ক, মাওলানা রেজাউল করিম দরবস্তীকে সদস্য সচিব এবং মাওলানা গাজী আহমদ আব্দুল্লাহ মুসাকে যুগ্ম সদস্য সচিব মনোনীত করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী নবগঠিত কমিটির সকল দায়িত্বশীলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে বলেন, পল্টন থানা রাজধানীর একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক এলাকা। নবগঠিত আহ্বায়ক কমিটি সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ, নতুন সদস্য সংগ্রহ, ইউনিট ও ওয়ার্ড পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করা এবং দ্বীনি ও সামাজিক কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমরা আশাবাদী।
মুফতি নূরুল আলম ইসহাকী বলেন, দেশ, জাতি ও উম্মাহর কল্যাণে ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ বিনির্মাণে জমিয়তে উলামায়ে ইসলামের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে নবগঠিত কমিটিকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
নেতৃবৃন্দ পল্টন থানার আওতাধীন সকল কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের নবগঠিত কমিটির সঙ্গে সমন্বয় করে সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করার আহ্বান জানান।
হাআমা/
