ট্রাইব্যুনালের রায়ে ‘অসন্তুষ্ট’ শহীদ আবু সাঈদের পরিবার

by Abid

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদ হত্যা মামলার ঘোষিত রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন তার পরিবার।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মামলার রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন ও মা মনোয়ারা বেগম বলেন, অনেক অপরাধীর সামান্য শাস্তি হয়েছে এবং বড় অপরাধীদের এড়িয়ে যাওয়া হয়েছে। তারা বিশেষ করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি পোমেল বড়ুয়ার ফাঁসি না হওয়ায় ক্ষোভ জানান এবং ন্যায়বিচার নিশ্চিতে সরকারের কাছে মামলাটি পুনরায় আপিলের দাবি জানান।

বিজ্ঞাপন
banner

শহীদ আবু সাঈদের মেজো ভাই আবু হোসেন ও বড় ভাই রমজান আলী বলেন, যারা সরাসরি গুলি চালিয়েছে তাদের ফাঁসি হলেও নেপথ্যে থাকা নির্দেশদাতাদের লঘু দণ্ড দেওয়া হয়েছে। তারা পুরো রায় পর্যালোচনা করে উচ্চ আদালতে আপিলের ঘোষণা দিয়েছেন।

উল্লেখ্য, ঘোষিত রায়ে দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড, তিনজনকে যাবজ্জীবন এবং বাকি ২৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222