জ্বালানি খাতে মাসে আড়াই হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার

by hsnalmahmud@gmail.com

বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি খাতে সরকারকে প্রতি মাসে আড়াই হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে বলে জানিয়েছেন জ্বালানি মন্ত্রণালয়ের মুখপাত্র যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সচিবালয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি কথা জানান।

বিজ্ঞাপন
banner

মনির হোসেন চৌধুরী বলেন, বাংলাদেশের নাগরিকদের দুর্ভোগের কথা চিন্তা করে সরকার জ্বালানি সরবরাহ ঠিক রাখতে এই ভর্তুকি চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, তারপরও বিভিন্ন এলাকায় অনেকে অতিরিক্ত মুনাফার লক্ষ্যে অবৈধভাবে জ্বালানি তেল মজুদের চেষ্টা করছে। জ্বালানি মন্ত্রণালয় থেকে সেই সব অবৈধ মজুদদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

জ্বালানি মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, গত ২৮ ফেব্রুয়ারি ইরান-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমরা সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীকে জ্বালানি তেলের মজুদের অবস্থা জানানোর চেষ্টা করছি।

তিনি বলেন, সরকারের কাছে পর্যাপ্ত পরিমাণে তেল মজুদ আছে। অতিরিক্ত মজুদের যেমন প্রয়োজন নেই, তেমনি প্যানিক হওয়ারও কোনো প্রয়োজন নেই।

তিনি বলেন, গতকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে জ্বালানি তেলের বিষয়ে অবৈধ মজুদদারদের বিরুদ্ধে ৩৬১টি অভিযান পরিচালনা করে ১৯২টি মামলার মাধ্যমে অর্থদণ্ড দেয়া হয়েছে ৫ লাখ ৭৯ হাজার ৫০ টাকা এবং কারাদণ্ড দেয়া হয়েছে দুইজনকে।

তিনি বলেন, এ পর্যন্ত সর্বমোট অভিযান পরিচালনা করা হয়েছে ৭ হাজার ৩৪২টি। মামলা হয়েছে ৩১টি। সর্বমোট অর্থদণ্ড দেয়া হয়েছে ১ কোটি ৪৩ লাখ ৮৪ হাজার টাকা। আর কারাদণ্ড দেয়া হয়েছে ৩৬ জনকে।

তিনি বলেন, এ যাবত উদ্ধারকৃত মোট জ্বালানি তেলের মধ্যে ডিজেল উদ্ধার করা হয়েছে ৩ লাখ ৫ হাজার ২৪৭ লিটার। অকটেন উদ্ধার করা হয়েছে ৩৬ হাজার ৬২১ লিটার এবং পেট্রোল উদ্ধার করা হয়েছে ৮০ হাজার ৩৭৪ লিটার। মোট ৪ লাখ ৬৯ হাজার ৪২ লিটার জ্বালানি তেল অবৈধভাবে মজুদকৃত জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে ।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222