পার্সটুডে: ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বলেছেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিষেধাজ্ঞা আরোপ ও যুদ্ধবিরতি লঙ্ঘনের মাধ্যমে আলোচনার পরিবেশকে চাপের মুখে ফেলে আত্মসমর্পণের টেবিলে রূপ দিতে চাইছেন।
তাসনিম সংবাদ সংস্থার এক প্রতিবেদনের বরাত দিয়ে তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, ট্রাম্পের এই পদক্ষেপের লক্ষ্য হলো আলোচনাকে নিজের শর্তে পরিচালিত করা, অথবা নতুন করে সংঘাত উসকে দেওয়ার যৌক্তিকতা তৈরি করা।
কালিবাফ জোর দিয়ে বলেন, ইরান কখনোই হুমকি বা চাপের মুখে কোনো আলোচনা মেনে নেবে না। একই সঙ্গে তিনি জানান, যেকোনো সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় ইরান নতুন কৌশল নিয়ে প্রস্তুত রয়েছে।
এনআর/
