চট্টগ্রামে শিবির-ছাত্রদল সংঘর্ষ: রাবিতে ছাত্রদলের বিক্ষোভ

by naymurbd1999@gmail.com

চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদলের সঙ্গে ছাত্রশিবিরের সংঘর্ষের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৯ টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় ছাত্রদল নেতা-কর্মীদেরকে ‘লড়াই, লড়াই, লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’, ‘জামাত-শিবির যেখানে, লড়াই হবে সেখানে’, ‘জামাত-শিবির রাজাকার, এই মুহুর্তে ক্যাম্পাস ছাড়’, ‘শিবিরের সন্ত্রাস, রুখে দাও, রুখে দাও’, ‘জিয়ার সৈনিক এক হও লড়াই কর’ সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

বিজ্ঞাপন
banner

বিক্ষোভ পরবর্তী সমাবেশে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরদার জহুরুল হকের সঞ্চালনায় সাংগঠনিক সম্পাদক মাহমুদুল মিঠু বলেন, ২০২৪ সালের ৫ই আগস্ট ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যে গণজোয়ার সৃষ্টি হয়েছিল তা হলফ করে বলতে পারি বাংলাদেশে আর কখনো ফ্যাসিবাদ ফিরে আসবে না। নব্বইয়ের গণঅভ্যুত্থানে প্রমাণ হয়েছিল স্বৈরাচার কোন সরকার এখানে টিকতে পারেনি আমাদের বড়ই ভুল হয়ে গেছে একাত্তরের যুদ্ধে অপরাধীদের বিচার করা হয়েছিল কিন্তু ক্ষমা করে দেওয়া হয়েছিল। তাদের পেটুয়া ছাত্র সংগঠন শিবিরকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করতে হবে।

তিনি আরও বলেন, জামাত-শিবির কখনোই ৭১ নিয়ে কথা বলতে পারবে না। আজকে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্য হত্যার বিচার হতো তাহলে জামাত শিবির কখনোই রগ কাটা রাজনীতি পুনরাবৃত্তি করতে পারতো না। রাবির এই মাটি থেকে তাদেরকে অনতিবিলম্বে উচ্ছেদ করা হবে। আপনারা যদি ধর্ম প্রচার করতে চান তাহলে কেন্দ্রীয় মসজিদ রয়েছে আপনারা ক্লাসরুমে ধর্ম প্রচার করবেন না। ফেসবুকে ধর্মের দোহাই দিবেন না।

এসময় শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শাকিলুর রহমান সোহাগ বলেন, বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে জামাত শিবিররা যেভাবে দখল করে আছে, তারই ধারাবাহিকতায় চট্টগ্রাম সিটি কলেজে তারা ক্ষমতার যে অপব্যবহার দেখিয়েছে, এই ন্যাক্কারজনক ঘটনার আমরা এর প্রতিবাদ জানাই। গুপ্ত লেখায় শিবিরের ভাইরা ক্ষিপ্ত হয়েছে, বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা জানে কারা গুপ্ত রাজনীতির সাথে যুক্ত রয়েছে। আমরা বলতে চাই আপনারা যদি অতি দ্রুত সুশৃংখলভাবে রাজনীতিতে ফিরে না আসেন, তাহলে গুপ্ত রাজনীতি মববাজির রাজনীতি ছাত্রদল আর সহ্য করবে না।

শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, জামাত-শিবির জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পরে তারা নিজেদেরকে খুনের চরিত্রে আর্বিভাব করেছে। সুষ্ঠভাবে রাজনীতির যদি ব্যত্যয় ঘটে তাহলে ১৭ বছর যেভাবে গুপ্ত রাজনীতি করেছেন আমরা ছাত্রদল সেই গুপ্ত রাজনীতিতে ফিরে যেতে বাধ্য করবো। যদি বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের উপর, বাংলাদেশপন্থী কোন রাজনৈতিক সংগঠনের উপরে নির্মমভাবে হামলা করা হয় ছাত্রশিবিরের সেই বিষ দাঁত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিতাড়িত করে পাকিস্তানে ফেলে দিবে।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222