ইরান-আফগান ফোনালাপ, সংকট কাটাতে যে পরামর্শ দিলেন মুত্তাকী

by hsnalmahmud@gmail.com

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এ সময় তিনি তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার চলমান আলোচনার সর্বশেষ তথ্য ও বিস্তারিত মুত্তাকির সঙ্গে ভাগাভাগি করেন বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার এ ফোনালাপ হয়েছে বলে জানায় হুররিয়াত রেডিও।

বিজ্ঞাপন
banner

হুররিয়াত জানায়, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে প্রকাশিত তথ্যে বলা হয়, ফোনালাপে আরাকচি কাবুল ও তেহরানের মধ্যকার দ্বিপক্ষীয় সহযোগিতার প্রশংসা করেন এবং সম্পর্ক আরও এগিয়ে নিতে ইরানের অবস্থান আফগান পক্ষের কাছে তুলে ধরেন।

এ সময় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান আলোচনার সর্বশেষ অগ্রগতি ও বিস্তারিত তথ্যও আফগান পররাষ্ট্রমন্ত্রীকে জানান আরাকচি।

অন্যদিকে আফগান পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকি দুই দেশের সহযোগিতাকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি কাবুল ও তেহরানের মধ্যে বাণিজ্যিক লেনদেন বৃদ্ধি পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন তিনি।

ফোনালাপে মুত্তাকি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক উদ্যোগকে ‘গঠনমূলক’ বলে মন্তব্য করেন এবং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।

বিশ্লেষকদের মতে, ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে মধ্যপ্রাচ্যে যখন উত্তেজনা ও অনিশ্চয়তা রয়েছে, তখন আফগানিস্তানের সঙ্গে তেহরানের নিয়মিত যোগাযোগ আঞ্চলিক কূটনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে বাণিজ্য ও নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রে এই আলোচনা ভবিষ্যৎ সমন্বয়ের পথ তৈরি করতে পারে। সূত্র: হুররিয়াত রেডিও

অনুবাদ: আমানুল্লাহ নাবিল মামদুহ

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222