‘যুদ্ধ অবসানই একমাত্র লক্ষ্য’

পাক সেনাপ্রধানের সঙ্গে ইরান পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

by naymurbd1999@gmail.com

আন্তর্জাতিক ডেস্ক :: ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি ইসলামাবাদে পৌঁছে আজ (শনিবার) পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

এ সময় তাদের মধ্যে দ্বিপক্ষীয় নানা বিষয় ছাড়াও বিভিন্ন ইস্যুতে কথা হয়েছে। পাকিস্তানে এবারের সফরে এটি তার প্রথম আনুষ্ঠানিক বৈঠক।

বিজ্ঞাপন
banner

আরাকচি গতরাতে পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও আলোচনার উদ্দেশ্যে ইসলামাবাদে পৌঁছান এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার তাকে বিমানবন্দরে স্বাগত জানান।

তবে আরাকচি ইসলামাবাদে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে কোনো আলোচনা করবেন না বলে এরিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে।

এই সফরে আরাকচি পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে দেশটির মধ্যস্থতার প্রচেষ্টার বিষয়ে আলোচনা করবেন, যাতে যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েলের চাপিয়ে দেওয়া যুদ্ধের অবসান ঘটে এবং অঞ্চলে শান্তি প্রতিষ্ঠিত হয়।

তিনি যুদ্ধ অবসানের বিষয়ে ইসলামী প্রজাতন্ত্র ইরানের মতামত ও প্রস্তাব পাকিস্তানের (মধ্যস্থতাকারী) কাছে তুলে ধরবেন। তারা সেগুলো আমেরিকার কাছে পৌঁছে দেবে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তান সফরের পর ওমান এবং রাশিয়া সফর করবেন।
সূত্র : পার্সটুডে

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222