বাংলাদেশী ইমামের হাতে কোরিয়ান তরুণ হান মিয়ং গিলের ইসলাম গ্রহণ

by Abid

ফয়জুল্লাহ আমান : আলহামদুলিল্লাহ। আজ আনসান মসজিদে বাদ যোহর এক মন শীতল করা ঘটনা ঘটল।
কোরিয়ান তরুণ হান মিয়ং গিল ইসলাম গ্রহণ করেছেন।

কিছুদিন আগে তার বাবা ইন্তেকাল করেন। সেই থেকে তার মনে অশান্তি বিরাজ করছিল। জীবনের অর্থ ও প্রশান্তির খোঁজে তিনি ছিলেন ব্যাকুল। আল্লাহর অশেষ রহমতে, এক কোরিয়ান মুসলিম বন্ধুর মাধ্যমে তিনি ইসলামের সন্ধান পান—এবং আজ তিনি ঈমানের আলোয় আলোকিত হলেন।

বিজ্ঞাপন
banner

তার ইসলামি নাম রাখা হয়েছে আহমাদ।

আমরা দোয়া করি—
আল্লাহ তায়ালা তাকে ইসলামের উপর সুদৃঢ় রাখুন, তার অন্তরে প্রশান্তি দান করুন এবং তাকে দ্বীনের পথে কবুল করে নিন।

সত্যিই, তাওহিদের পথে শান্তি আছে, আর আল্লাহর দিকে ফিরে আসাতেই রয়েছে হৃদয়ের প্রকৃত প্রশান্তি।
লেখক : ইমাম ও খতীব, আনসান জামে মসজিদ দক্ষিণ কোরিয়া

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222