ডোনাল্ড ট্রাম্প ইতিহাসের নিকৃষ্টতম প্রেসিডেন্ট: নিউ ইয়র্ক টাইমস

by Fatih Work

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমস এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেশের ইতিহাসে ‘সবচেয়ে নিকৃষ্ট’ প্রেসিডেন্ট হিসেবে আখ্যায়িত করেছে। ট্রাম্প যুক্তরাষ্ট্রের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, গণতান্ত্রিক ঐতিহ্য, বিচার ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থার পাশাপাশি বিশ্বজুড়ে মিত্রদের সঙ্গে দেশটির সম্পর্কের যে নজিরবিহীন ক্ষতি করেছেন, তার বিশদ বিবরণ তুলে ধরে এই মন্তব্য করা হয়েছে। প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে যে, ট্রাম্পের নেওয়া বিভিন্ন নেতিবাচক সিদ্ধান্তের প্রভাব দীর্ঘমেয়াদী সংকটের সৃষ্টি করেছে।

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট থাকাকালীন ট্রাম্প ন্যাশনাল ইনস্টিটিউটস অফ হেলথ এর বাজেট কমিয়ে ক্লিনিক্যাল ট্রায়াল বাতিল করেছিলেন। এর ফলে বহু ক্যান্সার রোগীর অকালমৃত্যু ঘটেছে বলে প্রতিবেদনে দাবি করা হয়। ট্রাম্পের এমন হঠকারী নীতিগুলো কেবল প্রশাসনিক কাঠামোর ক্ষতি করেনি, বরং সরাসরি জনস্বাস্থ্যের ওপর বড় ধরনের আঘাত হেনেছে। এছাড়াও মার্কিন বিচার ব্যবস্থা এবং বিশ্ববিদ্যালয়ের মতো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর মর্যাদা ক্ষুণ্ণ করার বিষয়েও কড়া সমালোচনা করা হয়েছে।

বিজ্ঞাপন
banner

প্রতিবেদনের একটি বড় অংশ জুড়ে ছিল ইরান ইস্যুতে ট্রাম্পের ব্যর্থতা। সংবাদপত্রটি লিখেছে, ট্রাম্প বর্তমানে ইরানের বিষয়ে এমন এক পরিস্থিতিতে আটকা পড়েছেন যাকে ‘বিপজ্জনক অচলাবস্থা’ হিসেবে বর্ণনা করা যায়। তিনি ইরানের বিরুদ্ধে পথই বেছে নিন না কেন, উভয় ক্ষেত্রেই তাকে বড় ধরনের মূল্য দিতে হবে। ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে ইরানের বিরুদ্ধে মারমুখী অবস্থান নিয়েছিলেন। কিন্তু ইরানের অবিশ্বাস্য প্রতিরোধের মুখে সেই পরিকল্পনা এখন ধূলিসাৎ হয়ে গেছে। প্রায় দুই মাস পার হওয়ার পর এখন তিনি এই চোরাবালি থেকে বেরিয়ে আসার জন্য আপ্রাণ চেষ্টা করছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222