শ্রমিকদের অধিকার আদায়ে বাস্তবসম্মত পদক্ষেপ চায় জমিয়ত

by naymurbd1999@gmail.com

নিজস্ব প্রতিবেদক :: শ্রমিকদের অধিকার আদায়ের ক্ষেত্রে কার্যকর ও বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ।
শুক্রবার (১ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি ও মহাসচিব এসব কথা বলেন।

মহান মে দিবস উপলক্ষে দেশের সকল শ্রমজীবী মানুষের প্রতি গভীর শ্রদ্ধা ও সংহতি জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, ইতিহাসের এই তাৎপর্যপূর্ণ দিনে আমরা স্মরণ করি শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রাম ও আত্মত্যাগ। শ্রমিক সমাজের অক্লান্ত পরিশ্রম দেশের অর্থনৈতিক অগ্রগতি ও উন্নয়নের মূল চালিকাশক্তি।

বিজ্ঞাপন
banner

বিবৃতিতে দলের শীর্ষ নেতারা বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, কর্মক্ষেত্রে মর্যাদা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

তারা সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ও বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণের জন্য আহ্বান জানান।

মহান মে দিবসে আমরা এই প্রত্যয় ব্যক্ত করছি যে, একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও শ্রমিকবান্ধব সমাজ গঠনে জমিয়ত সর্বদা সোচ্চার থাকবে।

 

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222