যুক্তরাষ্ট্রে হত্যার শিকার নাহিদা সুলতানা বৃষ্টির লাশ দেশের পথে

by Abid

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পা শহরে মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশের উদ্দেশে পাঠানো হয়েছে।

দুবাই হয়ে ফ্লাইটে আগামীকাল শনিবার (৯ মে) বাংলাদেশ সময় সকাল ০৮টা ৪০ মিনিটে তার লাশবাহী কফিনটি ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। শুক্রবার (৮ মে) মায়ামির বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিস থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন
banner

বিদেশে সব আইনি প্রক্রিয়া শেষে বৃষ্টির মরদেহ পাঠানোর সময় মায়ামিস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল থোইং এ নিজে উপস্থিত থেকে পুরো প্রক্রিয়া তদারকি করেন। গত ১ মে হিলসবোরো কাউন্টির শেরিফ অফিস থেকে নাহিদা সুলতানা বৃষ্টির লাশ শনাক্তের খবর জানানো হয়। এই খবর পাওয়ার পরপরই ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস এবং মায়ামিস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল সক্রিয় হয়। দ্রুততম সময়ে মরদেহ দেশে পাঠাতে মৃতের পরিবার, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, টাম্পার প্রবাসী বাংলাদেশি এবং সংশ্লিষ্ট পুলিশ বিভাগের সঙ্গে সমন্বয় করে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হয়।

এর আগে গত ৬ মে বুধবার জোহরের নামাজের পর টাম্পার ‘ইস্তাবা ইসলামিক সোসাইটি অব টাম্পা বে এরিয়া’ মসজিদে নিহত বৃষ্টির জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। উক্ত জানাজায় ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সাধারণ ছাত্র-ছাত্রী, মায়ামিস্থ বাংলাদেশ কনস্যুলেটের প্রতিনিধি, স্থানীয় সংবাদকর্মী এবং বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222