বাংলাদেশ প্রাইভেট মাদরাসা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (বিপিএমএ)-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ মে) রাজধানীর মিরপুরে অবস্থিত ইউসেপ বাংলাদেশ-এর হলরুমে সকাল ৮টা ৩০ মিনিটে কর্মশালাটি শুরু হয়। এতে যৌথ উপস্থাপনায় ছিলেন সংগঠনটির মিডিয়া সম্পাদক মাঈনুদ্দীন ওয়াদুদ।
কুরআন তিলাওয়াত ও নাশিদ পরিবেশনের মাধ্যমে কর্মশালার সূচনা হয়। এরপর শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বিপিএমএ-এর সভাপতি মুফতী মোস্তফা আশরাফী হাফিযাহুল্লাহ।
কর্মশালার প্রথম সেশনে মুহতামিমদের দক্ষতা উন্নয়নে করণীয় বিষয়ে প্রশিক্ষণ দেন বিশিষ্ট লেখক, গবেষক ও প্রতিষ্ঠান ব্যবস্থাপনা বিশেষজ্ঞ মাওলানা মুসা খান। দ্বিতীয় সেশনে প্রশিক্ষণ প্রদান করেন লেখক, গবেষক ও প্রশিক্ষক নাসিফ মুহাম্মদ।

কর্মশালায় সংগঠনের দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি হাফেজ মোয়াজ্জেম হোসেন, সহ-সভাপতি হাফেজ কারী মাওলানা মাহমুদুল আরিফীন, সহ-সভাপতি মোবাশশের আল মাহির, সহ-সভাপতি মাওলানা আব্দুল আলিম, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আরিফ বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান, দপ্তর সম্পাদক মুফতি রেজাউল করিম, মুফতি মানজুর ওয়াজিদ, মাওলানা খন্দকার আলাউদ্দিন, মুফতি আহমদ কবীরসহ আরও অনেকে।
কর্মশালায় দেড় শতাধিক মুহতামিম অংশগ্রহণ করেন। জুমার পূর্ব মুহূর্তে কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়।
হাআমা/
