শাপলা গণহত্যার বিচার দাবিতে ছাত্র মজলিসের প্রতিবাদী পদযাত্রা

by naymurbd1999@gmail.com

নিজস্ব প্রতিবেদক :: শাপলা গণহত্যার বিচার দাবিতে প্রতিবাদী পদযাত্রা করেছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস।

শুক্রবর ৮ মে ২০২৬ দুপুরে রাজধানীতে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কর্মীরা পদযাত্রায় অংশ নেয়।

বিজ্ঞাপন
banner

নারায়ে তাকবির, আল্লাহু আকবর ধ্বনীতে তারা প্রকম্পিত করে তুলে রাজধানীর অলিগলি। তাদের স্লোগান ছিল, আমার ভাই কবরে/খুনি কেন বাহিরে,  আমার ভাইয়ের রক্ত/বৃথা যেতে দেবো না। শাপলার শহীদেরা/আমাদের শক্তি। শহীদদের স্মরণে/ভয় করি না মরণে।  এই সমাজ ভাঙতে হবে/দ্বীনের বিজয় আনতে হবে। চলছে লড়াই চলবে/চলছেই চলবে। এবার সংগ্রাম/দ্বীন বিজয়ের সংগ্রাম।

প্রসঙ্গত, শাপলা স্মৃতি সংসদের উদ্যোগে ৮ মে, শুক্রবার, বিকাল ৩টায় রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘শাপলার শহীদগাঁথা’, ৫ মের গণহত্যা: স্মরণ ও মূল্যায়ন শীর্ষক বিশেষ অনুষ্ঠান।

অনুষ্ঠানে ‘শহীদনামা’ স্মারকগ্রন্থের সমৃদ্ধ সংস্করণের মোড়ক উন্মোচন, তথ্যচিত্র প্রদর্শন এবং ‘শাপলা স্মৃতি প্রতিযোগিতা’-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।

শাপলা স্মৃতি সংসদের চেয়ারম্যান মাওলানা মুহাম্মাদ মামুনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব জহির উদ্দীন স্বপন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব জহির উদ্দীন স্বপনকে দাওয়াত দেন মাওলানা মামুনুল হক।

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের শাপলার শহীদগাঁথা অনুষ্ঠানের প্রচারপত্র

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. এ বি এম ওয়ায়দুর রহমান, জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া, মুন্সীগঞ্জ-৩ এর সংসদ সদস্য কামরুজ্জামান রতন, ময়মনসিংহ-২ এর সংসদ সদস্য মুফতি মোহাম্মদুল্লাহ, মাদারীপুর-১ মাওলানা সইদ‌উদ্দীন আহমাদ হানজালাসহ দেশবরেণ্য বুদ্ধিজীবী, জাতীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিশিষ্টজন।

এমকে/36news

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222