আতাউর রহমানের মরদেহ নেয়া হবে শহীদ মিনারে, বনানী কবরস্থানে দাফন

by hsnalmahmud@gmail.com

স্বাধীনতা পদকপ্রাপ্ত দেশবরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্দেশক আতাউর রহমানের মরদেহে শেষ শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হবে। মগবাজারে জানাজা শেষে মঙ্গলবার (১২ মে) বিকেলে তার মরদেহ শহীদ বেদিতে রাখা হবে। জনসাধারণের শ্রদ্ধা শেষে বনানী কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।

এরআগে সোমবার (১১ মে) মধ্যরাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে আতাউর রহমান ইন্তেকাল করেন।

বিজ্ঞাপন
banner

অভিনয়শিল্পী সংঘ জানায়, আতাউর রহমানের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারের শহীদ বেদিতে মঙ্গলবার বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত রাখা হবে। এর আগে বাদ জোহর মগবাজারের ইস্পাহানি সেঞ্চুরি আর্কেডে নিজ বাসভবনের সামনে মাঠে অনুষ্ঠিত হবে তার জানাজা। পরে বনানী কবরস্থানে বরেণ্য এই অভিনেতাকে দাফন করা হবে।

দেশের সংস্কৃতি ও নাট্যাঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আতাউর রহমান পেয়েছেন একুশে পদক ও স্বাধীনতা পদক। তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষকতার পাশাপাশি ‘প্রজাপতি নিবন্ধ’, ‘মঞ্চসারথির কাব্যকথা’, ‘নাটক করতে হলে’, ‘নাট্যপ্রবন্ধ বিচিত্রা’, ‘লেখনী’সহ নানা বই প্রকাশ করেছেন। বেশ কিছু টিভি নাটক ও চলচ্চিত্রেও অভিনয় করেছেন।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222