শেখ হাসিনাকে ফেরাতে চেষ্টা চালাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী

by Abid vs36

নিজস্ব প্রতিবেদন: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফিরিয়ে আনতে সরকার চেষ্টা করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এই লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে বলে তথ্য নিশ্চিত করেছেন তিনি।

বৃহস্পতিবার এক অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এই গুরুত্বপূর্ণ তথ্য জানান।

বিজ্ঞাপন
banner

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে বিদ্যমান বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এই চিঠির ভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এখন পরবর্তী কূটনৈতিক ও আইনি কার্যক্রম পরিচালনা করবে। সরকার চায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে চলমান মামলার মুখোমুখি হোক এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হোক।

একই অনুষ্ঠানে ভারতের সাম্প্রতিক নাগরিক সমস্যা সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেন, ভারতের নাগরিক সমস্যা সম্পূর্ণ তাদের অভ্যন্তরীণ বিষয়। এ বিষয়ে বাংলাদেশের কোনো মন্তব্য নেই। তবে দেশের আইনি প্রক্রিয়া এবং ন্যায়বিচার নিশ্চিতের স্বার্থে যেকোনো ফেরারি আসামিকে আইনের আওতায় আনতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি পুনর্ব্যক্ত করেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222