রামিসা হত্যা বিচারের দাবিতে ফেসবুকে মিজানুর রহমান আজহারির পোস্ট

by Abid vs36

ডেস্ক নিউজ: রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রী রামিসা আক্তারকে ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র ক্ষোভে ফুঁসছে পুরো দেশ। প্রতিবেশীর ফ্ল্যাটে সাত বছরের অবুজ শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে তার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করার ঘটনায় ইতিমধ্যে প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সমাজ কাঁপিয়ে দেওয়া এই নির্মম হত্যাকাণ্ড নিয়ে এবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগঘন ও প্রতিবাদী পোস্ট দিয়েছেন জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারি। বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে তিনি এই পৈশাচিক ঘটনার তীব্র নিন্দা ও বিচার দাবি করেন।

ফেসবুক পোস্টে মিজানুর রহমান আজহারি উল্লেখ করেন, কিছু অপরাধ শুধু দেশের প্রচলিত আইন ভঙ্গ করে না, বরং গোটা মানবতাকেই অত্যন্ত নিষ্ঠুরভাবে হত্যা করে। একটি নিষ্পাপ কন্যাসন্তানের এমন নির্মম ও ভয়াবহ বিদায় আজ পুরো দেশকে স্তব্ধ করে দিয়েছে। তিনি মনে করেন, এই পাশবিকতার বিচার হওয়া শুধু আইনি প্রক্রিয়ার বিষয় নয়, এটি আজ গোটা মানবতার জোরালো দাবি। সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই পোস্টটি প্রকাশের পর মুহূর্তের মধ্যেই তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং সাধারণ নেটিজেনরাও এই ঘটনায় জড়িতদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিজ্ঞাপন
banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222