রামিসা হত্যাকাণ্ডের রহস্য জানাতে শেষ মুহূর্তে সংবাদ সম্মেলন বাতিল করল ডিএমপি

by Abid vs36

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রী রামিসা আক্তার হত্যাকাণ্ডের আসামি গ্রেপ্তার এবং ঘটনার রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়ে পূর্বঘোষিত সংবাদ সম্মেলনটি শেষ মুহূর্তে বাতিল করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার রাত ৮টা ১৫ মিনিটে ডিএমপির মিডিয়া সেন্টারে এই ব্রিফিং অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ঘোষণার প্রায় ৩ ঘণ্টা পর অনিবার্য কারণ দেখিয়ে তা বাতিল করা হয়। বৃহস্পতিবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এক বার্তার মাধ্যমে ব্রিফিং বাতিলের বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন
banner

এর আগে একই দিন দুপুর ২টা ১৭ মিনিটে ডিএমপির পক্ষ থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছিল, রাত ৮টা ১৫ মিনিটে ডিএমপির মিডিয়া সেন্টারে বিশেষ এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে ঘটনার বিস্তারিত তথ্য তুলে ধরে সাংবাদিকদের ব্রিফ করার কথা ছিল ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এম মো. নজরুল ইসলামের। পূর্বের ওই বার্তায় পল্লবীর চাঞ্চল্যকর রামিসা হত্যাকাণ্ডের আসামি গ্রেপ্তার এবং ঘটনার সুনির্দিষ্ট রহস্য উদ্ঘাটনসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য গণমাধ্যমের সামনে উপস্থাপনের কথা বলে সকল গণমাধ্যম প্রতিনিধিদের উপস্থিত থাকার অনুরোধও জানানো হয়েছিল।

তবে প্রাথমিক ঘোষণার পর বিকেল ৫টা ৭ মিনিটে ডিএমপির পক্ষ থেকে সাংবাদিকদের আরেকটি বার্তা পাঠানো হয়। সেই নতুন বার্তায় বলা হয়, অনিবার্য কারণবশত পল্লবীতে রামিসা হত্যাকাণ্ড সম্পর্কিত নির্ধারিত ব্রিফিংটি বাতিল করা হয়েছে। দেশজুড়ে আলোড়ন তৈরি করা এই নির্মম ও চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের আনুষ্ঠানিক ব্রিফিংটি ঠিক কী কারণে শেষ মুহূর্তে বাতিল করা হলো, সে সম্পর্কে ডিএমপির পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো কারণ বা ব্যাখ্যা প্রকাশ করা হয়নি।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222