মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবসহ বিশ্বের বেশ কয়েকটি মুসলিম প্রধান দেশে বুধবার (২৭ মে) পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে। সৌদি আরবের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন ও ওমানেও একই দিনে ঈদ পালনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
এছাড়া মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তুরস্ক ও তিউনিসিয়াতেও আগামীকাল ঈদুল আজহা উদ্যাপনের সিদ্ধান্ত হয়েছে। এসব দেশে ইতোমধ্যে ঈদের জামাত, কোরবানির পশু জবাই এবং সরকারি ছুটি ঘিরে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
ইউরোপ ও উত্তর আমেরিকার বিভিন্ন মুসলিম কমিউনিটিও সৌদি আরবের ঘোষণার সঙ্গে মিল রেখে আগামীকাল ঈদ উদ্যাপন করবে বলে জানা গেছে।
অন্যদিকে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে একদিন পর ঈদুল আজহা উদ্যাপিত হবে বলে জানা গেছে।
মুসলিম বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহাকে কেন্দ্র করে বিভিন্ন দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি উৎসবের আমেজ বিরাজ করছে।
হাআমা/
