১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেব : হাসনাত আবদুল্লাহ

by Masudul Kadir

নিজস্ব প্রতিবেদক :: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সংসদে মাথা উঁচু করে বললেন, সব বাহিনীর মাধ্যমে তদন্ত করে নিজের বিরুদ্ধে এক টাকার দুর্নীতির প্রমাণ দিতে পারলে জাতীয় সংসদ থেকে ইস্তফা দেবো।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকালে সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনাকালে সরকার দলীয় সংসদ সদস্যদের উদ্দেশ্যে এই চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি।

বিজ্ঞাপন
banner

এদিন সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বাজেটের ওপর আলোচনা চলাকালে ২৭৪ বিধি অনুসারে ব্যক্তিগত কৈফিয়তের জন্য দাঁড়ান হাসনাত আবদুল্লাহ।

পরে ডেপুটি স্পিকার তাকে ১ মিনিট সময় দিলে হাসনাত আবদুল্লাহ বলেন, আমি আমার বক্তব্যের কোথাও এই শব্দ উচ্চারণ করিনি বা এই বাক্য বলিনি যে, আমাকে যেন বরাদ্দ বঞ্চিত না করা হয়। আমি বলেছি- আমার বক্তব্যের কারণে আমার এলাকার মানুষকে যেন কোনো কারণে বঞ্চিত না করা হয়।

তিনি বলেন, আজকেও এই সংসদে আমরা দেখেছি জুলাই সংশ্লিষ্টদের উদ্দেশ্য করে কিছু কথা বলা হয়েছে যে, আমরা আগে রিকশায় চড়তাম এখন আমরা গাড়িতে চড়ি। এই সংসদে আজকে সরকারে যারা আছে, আমি আপনাদের কাছে বিনিভাবে অনুরোধ করবো- এখন সরকারের যে গোয়েন্দা সংস্থাগুলো আপনাদের নিয়ন্ত্রণে, ডিজিএফআই, এনএসআই, পুলিশ, মিলিটারি সবাই আপনাদের নিয়ন্ত্রণে।

আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আপনাদের মতো দায়িত্বশীল জায়গা থেকে এলিগেশনের টোনে এলিগেশন না দিয়ে আপনারা তদন্ত করে ১ টাকার দুর্নীতি, ১ টাকার কোনো ধরনের অসৎ উপায়ের কোনো ধরনের প্রমাণ দিতে পারলে আমরা এই সংসদ থেকে ইস্তফা দেব।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222