ভিসা চালুর পর ভারতীয় হাইকমিশনের নতুন বার্তা

by Masudul Kadir

নিজস্ব প্রতিবেদক :: আবার নতুন বার্তা দিয়েছে ভারতীয় হাইকমিশন। বাংলাদেশিদের জন্য আবারও পর্যটন ভিসা চালু করার পর ভারত বলেছে, ভিসা পরিষেবা আরও বিস্তৃত করা এবং আবেদন প্রক্রিয়াকে আরও সাবলীল ও সুবিধাজনক করে তুলতে তারা কাজ চালিয়ে যাচ্ছে। এ সময় আবেদনকারীদের ধৈর্য ও সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়।
শুক্রবার (০৩ জুলাই) দুপুরে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

দীর্ঘ দুই বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে গত ২৮ জুন সেবা চালুর মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ১ লাখ ৪০ হাজারেরও বেশি আবেদন জমা পড়েছে ভারতীয় ভিসা কেন্দ্রগুলোতে। এমন পরিস্থিতিতে ভিসা আবেদনকারীদের ধৈর্য ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন।

বিজ্ঞাপন
banner

বার্তায় আরও বলা হয়, ভারতীয় হাইকমিশন ভারত-বাংলাদেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং দুই দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্বকে আরও নিবিড় করতে প্রতিশ্রুতিবদ্ধ।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222