অন-অ্যারাইভাল ভিসা পাচ্ছে ফিলিস্তিনি শিক্ষার্থীরা : স্বরাষ্ট্রমন্ত্রী

by Masudul Kadir

নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশে অধ্যয়নরত এবং ভবিষ্যতে উচ্চশিক্ষার জন্য আসতে আগ্রহী ফিলিস্তিনি শিক্ষার্থীদের দেশে আগমন ও পড়াশোনা সহজ করতে অন-অ্যারাইভাল ভিসা সুবিধা চালুর বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় উদ্যোগ নিতে তাৎক্ষণিক নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সংশ্লিষ্ট সূত্র জানায় বৃহস্পতিবার (২ জুলাই) ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে এ নির্দেশনা দেন তিনি।

বিজ্ঞাপন
banner

বৈঠকে ফিলিস্তিনের রাষ্ট্রদূত প্রস্তাব দেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাসে কোনো ফিলিস্তিনি নাগরিক বা শিক্ষার্থী ভিসার আবেদন করলে যাচাই-বাছাইয়ের সুবিধার্থে সেই আবেদনের অনুলিপি ঢাকায় অবস্থিত ফিলিস্তিন দূতাবাসে পাঠানো যেতে পারে।

এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মুসলিম ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে বাংলাদেশ সবসময় ফিলিস্তিনের জনগণের পাশে রয়েছে। তাদের কল্যাণে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে বাংলাদেশ প্রস্তুত বলেও তিনি আশ্বাস দেন।

ফিলিস্তিন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বাংলাদেশ বরাবরই নীতিগত ও নৈতিক সমর্থন দিয়ে এসেছে।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিনের পক্ষে জনমত গঠন এবং কূটনৈতিক সমর্থন আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ভবিষ্যতেও ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের সমর্থন অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222