ঘুণে ধরা সমাজ পরিবর্তনে যোগ্য নেতৃত্ব তৈরির বিকল্প নেই: গাজী আতাউর রহমান

by hsnalmahmud@gmail.com

ইসলামী আন্দোলন বাংলাদেশের নবমনোনীত মহাসচিব, ইসলামী রাজনীতির অন্যতম প্রবীণ নেতা, নব্বই দশকের ছাত্রনেতা এবং গাজীপুরের কৃতী সন্তান মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, “ঘুণে ধরা সমাজ পরিবর্তনে যোগ্য নেতৃত্ব তৈরির বিকল্প নেই।” তিনি বলেন, নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব গড়ে তুলতে না পারলে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়। একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় আদর্শবান নেতৃত্ব গড়ে তোলার কোনো বিকল্প নেই।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে গাজীপুর চৌরাস্তা সংলগ্ন সাগর সৈকত কনভেনশন হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ, গাজীপুর মহানগরের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
banner

মহানগর সভাপতি আলহাজ মোহাম্মদ ফাইজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিভিন্ন থানার প্রতিনিধি, মহানগরের সহযোগী সংগঠনসমূহের নেতৃবৃন্দ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা নবমনোনীত মহাসচিবকে অভিনন্দন জানিয়ে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল নেতৃত্ব কামনা করেন।

অনুষ্ঠানের একপর্যায়ে মহানগর সভাপতি আলহাজ মোহাম্মদ ফাইজ উদ্দিনের নেতৃত্বে বিভিন্ন থানা শাখা, সহযোগী সংগঠনসমূহ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, গাজীপুর মহানগরের পক্ষ থেকে নবমনোনীত মহাসচিবকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়।

এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শূরা সদস্য হিসেবে মনোনীত হওয়ায় গাজীপুর মহানগরের সহসভাপতি মাওলানা ফজলুর রহমানকেও বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, মাওলানা গাজী আতাউর রহমানের অভিজ্ঞ, প্রাজ্ঞ ও দূরদর্শী নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি লাভ করবে এবং দেশ, জাতি ও ইসলামী আন্দোলনের কল্যাণে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222