গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা

by hsnalmahmud@gmail.com

৩৬ নিউজ ডেস্ক:: ইসলামী আন্দোলন বাংলাদেশের নবমনোনীত মহাসচিব, ইসলামী রাজনীতির অন্যতম প্রবীণ নেতা, নব্বই দশকের ছাত্রনেতা ও গাজীপুরের কৃতী সন্তান মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, “ঘুণে ধরা সমাজ পরিবর্তনে যোগ্য নেতৃত্ব তৈরির বিকল্প নেই।” তিনি বলেন, নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে না পারলে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা, ইসলামী আদর্শের বাস্তবায়ন এবং দেশে ইসলামী শক্তির বিজয়ই ইসলামী আন্দোলন বাংলাদেশের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনে ইসলামী শক্তির বিজয়ের লক্ষ্যে পীর সাহেব চরমোনাই ঘোষিত ‘এক বাক্স’ নীতি ছিল সময়োপযোগী উদ্যোগ। কিন্তু একটি নামধারী ইসলামী দলের অদূরদর্শী ভূমিকার কারণে সেই উদ্যোগ সফলতার মুখ দেখেনি। তিনি বৃহত্তর ইসলামী ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বিজ্ঞাপন
banner

শুক্রবার (৩ জুলাই) বিকেলে গাজীপুর চৌরাস্তা সংলগ্ন সাগর সৈকত কনভেনশন হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ, গাজীপুর মহানগরের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানের একপর্যায়ে মহানগর সভাপতি আলহাজ ফাইজ উদ্দিনের নেতৃত্বে বিভিন্ন থানা শাখা, সহযোগী সংগঠনসমূহ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, গাজীপুর মহানগরের পক্ষ থেকে নবমনোনীত মহাসচিবকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়।

এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শূরা সদস্য হিসেবে মনোনীত হওয়ায় গাজীপুর মহানগরের সহ-সভাপতি মাওলানা ফজলুর রহমানকেও বিশেষ সম্মাননা প্রদান করা হয় এবং তিনি আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী হিসেবে দলের গাজীপুর মহানগরের সহ-সভাপতি ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য মাওলানা ফজলুর রহমান-এর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

মহানগর সভাপতি আলহাজ মোহাম্মদ ফাইজ উদ্দিন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে মহানগরের বিভিন্ন ওয়ার্ড, থানা ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222