মেট্রোরেলে শুক্রবারের সময়সূচিতে পরিবর্তন এনেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
বুধবার (১৫ জানুয়ারি) ডিএমটিসিএলের উপ-ব্যবস্থাপক (প্রশাসন) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই পরিবর্তনের কথা জানানো হয়।
এতে বলা হয়েছে, ১৭ জানুয়ারি থেকে প্রতি শুক্রবার দুপুর সাড়ে ৩টার পরিবর্তে মেট্রো চলাচল শুরু হবে ৩টায়। উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন ৩টায় ছাড়বে এবং সর্বশেষ ট্রেন রাত ৯টায় ছাড়বে। মতিঝিল থেকে প্রথম ট্রেন ৩টা ২০ মিনিটে ছাড়বে এবং সর্বশেষ ট্রেন রাত ৯টা ৪০ মিনিটে ছাড়বে। প্রতি ট্রেনের মধ্যে বিরতি থাকবে ১০ মিনিট।
এছাড়া, শুক্রবার ২টা ৪৫ মিনিট থেকে উত্তরা উত্তর স্টেশন এবং ৩টা ৫ মিনিট থেকে মতিঝিল স্টেশন থেকে একক যাত্রার টিকিট বিক্রি শুরু হবে। র্যাপিড পাস কেনা এবং এমআরটি বা র্যাপিড পাসে টাকা প্রবেশ করানোর সুযোগও থাকবে। নতুন সময়সূচিতে মেট্রোরেলের অন্যান্য সব কার্যক্রম অপরিবর্তিত থাকবে।
এমএনএকে/
