ড. ইউনূসকে নরেন্দ্র মোদির নববর্ষের শুভেচ্ছা

by Fatih Work

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন
banner

সেই সাথে নরেন্দ্র মোদির পাঠানো নতুন বছর অর্থাৎ ২০২৫ সালের শুভেচ্ছা কার্ডটির একটি ছবিও দেয়া হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে।

গত আটই অগাস্ট প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

ওইদিনই প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা জানিয়ে নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে পোস্ট করেছিলেন নরেন্দ্র মোদি।

এনএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222