‘ভারতকে কোনও বিষয়ে ছাড় দেওয়া হবে না’

by Fatih Work

ভারতের সঙ্গে অসম চুক্তি বা সীমান্ত কোনও বিষয়েই ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকি।

বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন
banner

মহাপরিচালক বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলেছি ভারতের সঙ্গে অসম চুক্তিগুলো নিয়ে কাজ করতে। ডিপ্লোম্যাটিক চ্যানেলে এটা সমাধান করা হবে।

আমাদের পক্ষ থেকে কোনও ছাড় দেওয়া হবে না। যেগুলোতে আমরা মনে করছি যে আমরা বঞ্চিত হয়েছি, সে বিষয়গুলোতে কোনও ছাড় দেব না।
তিনি আরও বলেন, ভারতের সঙ্গে সীমান্ত সম্মেলনে যাওয়ার আগে সাংবাদিকদের নিয়ে আমরা বসব। সেখানে আপনারা সুনির্দিষ্ট তথ্য পাবেন।

বর্ডার কিলিং এ সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ অ্যাজেন্ডা। সেই সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত উত্তেজনা ও তাদের সঙ্গে বিভিন্ন নদীর সীমানা নির্ধারণ নিয়ে সমস্যা রয়েছে সেগুলো আমাদের অন্যতম প্রধান অ্যাজেন্ডা। মোট কথা কোনও বিষয়ে তাদের ছাড় দেওয়া হবে না।

এএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222